ফ্রিল্যান্সার হতে চায় অনেকেই। কিন্তু সঠিক দিক নির্দেশনার ও ধৈর্য্যর অভাবে অনেকেই হাল ছেড়ে দেন। আর জড়িয়ে পড়েন হতাশার জীবনে। তবে একটি কথা মনে রাখতে হবে যে, কেউ হারবে আর কেউ জিতবে। এটাই স্বাভাবিক। কিন্তু যে জিতল সে কেন জিতল এবং যে হারলো সে কেন হারলো এটা যদি খুঁজে বের করে সঠিক পন্থায় এগিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু অবশ্যই আপনার বিজয়ী হওয়ার সম্ভবনা 99.99% ইনশাআল্লাহ। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা মাসের পর মাস সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য বিভিন্ন প্রকারের কোর্স / কাজ করে থাকেন। কিন্তু অবশেষে বিড করতে করতে যখন বিরক্ত হয়ে যায় তখন আর হাল ধরে রাখতে না পেরে হাল ছেড়ে দেন। এটা কিন্তু মোটেই ঠিক না। আবার অনেকেই আছেন যারা প্রতিদিন পিটিসিতে প্রচুর সময় ব্যয় করছেন সামান্য কিছু পাওয়ার জন্য। সামান্য কেন বললাম জানেন? কারণ পিটিসি হল এমন একটি ফালতু জিনিস যেখানে আপনি কাজ করবেন 20 থেকে 25 দিন। এই দিন গুলোতে কাজ করে আপনি যে পরিমাণ অর্থ সংগ্রহ করবেন তাতে আপনি খাবার কিনতে পারবেন মাত্র এক বেলার! তারপর আবার রয়েছে ধোকা খাওয়া চিন্তা। কি আশ্চর্য লাগছে এসকল কথা?
ভালমানোর বা সফল ফ্রিল্যান্সার হওয়ার জন্য আমার অভিজ্ঞতা থেকে কিছু তথ্যাবলী শেয়ার করলাম। আপনি যদি এর চেয়েও ভালো কিছু জেনে থাকেন তাহলে শেয়ার করতে ভূলবেন যেন।
ফ্রিল্যান্সিং কি?
আমি আমার অভিজ্ঞতা ও ক্ষুদ্র জ্ঞান থেকে শর্টকাটে বলছি…. ধরেন আপনি ভালো গ্রাফিক্স ডিজাইন জানেন। বাংলাদেশে যদি আপনি একটি লোগো তৈরি করেন তাহেল আপনি পারিশ্রমিক পান ১০০টাকার মত। কিন্তু এই লোগোটিই যদি ইউরোপের দেশে তৈরি করা হত তাহলে এটির দাম পড়ত কম হলেও 200-250টাকার মত। এখন যদি আপনি বাংলাদেশে থেকে ইউরোপের দেশগুলোর বিভিন্ন প্রতিষ্ঠানের লোগো তৈরি করে দেন তাহলে তাহলে ভাবুন তো আপনি কত টাকা বেশী ইনকাম করতে পারলেন? অথচ কাজ কিন্তু একই। আর আপনার মোট আয়ের 10% এর মত কেটে নিবে যারা আপনাকে এবং আপনার বায়ার কে সংযুক্ত করল। অর্থাৎ যেই ওয়েবসাইট থেকে আপনি কাজটি সম্পর্কে জানতে পারলেন এবং কাজটি সম্পন্ন করলেন। আর এসকল ওয়েব সাইটের মধ্যে upwork হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সাইট।


No comments:
Post a Comment